সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ হল রুমে গঠিত হলো বাংলাদেশ (১৭-২০তম গ্রেড) সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২০২০-২০২৩খ্রিঃ মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট্য কার্যনির্বাহী নতুন কমিটি।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ের মোঃ আজিজুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মহিলা বিষয়ক অধিদপ্তরের মোঃ আলতাফুর রহমান এবং কোষাধ্যক্ষ হিসেবে উপজেলা কৃষি অফিসার এর কার্যালয়ের মোঃ এরশাদ আলী।এসময় উপজেলায় চলমান সরকারি অধিকাংশ দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কমিটির অন্যদের নামের তালিকা দেখতে ভোরেরকণ্ঠে চোখ রাখুন নিয়মিত।

