স্টাফ রিপোর্টারঃ সমিতির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে নেত্রকোনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। আটক করা হয়েছে ৩ অভিযুক্তকে।
বৃহস্পতিবার (১৬ মে) রাতে কেন্দুয়া উপজেলার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার জোবায়ের আলমের সাথে সমিতির টাকা নিয়ে বন্ধু আশরাফুলের দ্বন্দ্ব চলছিলো। টাকা চাইতে গেলে জোবায়েরকে কুপিয়ে আহত করে আশরাফুল ও তার স্বজনরা।
এ সময় তাকে বাঁচাতে তার মা-বাবা ও চাচা এগিয়ে গেলে তাদেরও এলোপাথাড়ি কোপায় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নিলে জোবায়েরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী তিন জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

