সভাপতি মো. ফজলুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম

Date:

একাত্তর বাংলা রিপোর্ট : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ। সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টিতেই আওয়ামীপন্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের আইনজীবীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারী প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন বর্তমান সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। অন্যদিকে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মনজুরুল হাসান জুয়েল পেয়েছেন ৪১০ ভোট।

নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার (আওয়ামী লীগ), মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজ উদ্দিন মন্ডল (আওয়ামী লীগ), তাহমিনা আশরফী পুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা (আওয়ামী লীগ), শাহ সুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।

এর আগে, রোববার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। বার্ষিক এই নির্বাচনে ১ হাজার ৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এই নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান