সবাই যার যার ধর্ম উৎসবমুখর পরিবেশে পালন করুকঃ ডিআইজি আশফাকুর রহমান

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় ৪০০ শতাধিক গির্জায় অনুষ্ঠিত হবে খ্রিষ্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন। এদিন নির্বিঘ্নে উৎসব পালনের জন্য সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ড. মো: আশফাকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টায় ময়মনসিংহ পুলিশ লাইন্সে বড়দিন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।

জেলা পুলিশের আয়োজিত এই মতবিনিময় সভায় ডিআইজি ড. মো: আশফাকুর রহমান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বড়দিনের উৎসব পালন করতে যাচ্ছি। সারাদেশের ন্যায় ময়মনসিংহে ৪০০ শতাধিক গির্জায় এই উৎসব পালিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এই উৎসবকে ঘিরে কোন ধরনের বিশৃংখলা থাকবে না। বর্তমান অন্তবর্তী সরকার চায়, সবাই যার যার ধর্ম উৎসবমুখর পরিবেশে পালন করুক। এতে পুলিশ আপনাদের পাশে থাকবে। তবে পুলিশের পাশাপাশি যেকোন পরিস্থিতি মোকাবেলায় নিজেদেরও নিরাপত্তা বলয় গড়ে তোলতে হবে।

সভায় ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ধর্মীয়গুরু হিলুজ মার্কিন, ফাদার বিজন, এডুয়াড নাফাক ও সমাজ সেবায় স্বাধীনতা পদকপ্রাপ্ত অরণ্য চিরান।

এ সময় আদিবাসী নেতৃবৃন্দ বলেন, জাতী ধর্ম গোত্র নির্বিশেষে আমার সবাই ভাই, ভাই হিসাবে বসবাস করছি। এতে আমাদের কোন সমস্যা নেই। আগামী দিনেও আমরা এই সম্প্রীতি নিয়ে পথচলতে চাই। বাংলাদেশে জন্মগ্রহন করে আমরা গর্বিত।

সভায় জেলা পুলিশ সুপার (এসপি) মো: আজিজুল ইসলাম বলেন, আগামী ২৪ ডিসেম্বর থেকে বড়দিন উপলক্ষ্যে একাধিক টহল টিম বড়দিনের নিরাপত্তায় কাজ করবে। যেকোন সমস্যায় পাশে থাকবে পুলিশ। আপনারা নির্বিঘেœ বড়দিনের উৎসব পালন করুন।

এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ পুসার (প্রশাসন) মো: রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শামীম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ ক্ষুদ্র নৃগোষ্টি, খ্রিষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান