সফল মা হিসেবে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন : স্পিকার

Date:

চীফ রিপোর্টারঃ  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আজ রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত “গরবিনী মা” বিশেষ সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাতৃত্বকালীন ভাতা, ল্যাকটেটিং মায়েদের ভাতা, চাকুরিজীবি মায়েদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, পাসপোর্টে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভূক্তিকরণসহ কর্মজীবি মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

এ সময় স্পিকার মায়েদের যেকোন প্রয়োজনে সন্তানদের উদার হয়ে এগিয়ে আসার আহবান জানান। মা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য ডিএনসিসির মেয়রের প্রতি অনুরোধ জানান ।

তিনি বলেন, একজন সুস্থ মা– সুস্থ জাতি উপহার দিতে পারেন। মা এর অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সকল কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের আশ্রয়স্থল একমাত্র মা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের মা মোছাঃ আমেনা খাতুন, এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী: হৃদয় সরকারের মা সীমা সরকার। অনুষ্ঠানে গরবিনী মায়ের আলোকিত সন্তানেরা অনুভূতি প্রকাশ করেন।

স্পিকার বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ অনুষ্ঠানের আয়োজন সত্যিই অনন্য।
এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির কাছ থেকে ১০জন গরবিনী মা সম্মাননা গ্রহণ করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা ডাঃ আশীষ কুমার চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আব্দুন নূর তুষার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান