সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে দেবাশীষ বিশ্বাস
রিফাত রাহুল খাঁন :-
দর্শকনন্দিত উপস্থাপক ও খ্যাতিমান পরিচালক দেবাশীষ বিশ্বাস। প্রতিবছরই ঈদকে ঘিরে দর্শকদের উপস্থাপনা দিয়ে ভিন্ন ভিন্ন চমক উপহার দিয়ে থাকেন ; এবারও তার ব্যতিক্রম নয়। নিজের সুনিপুণ উপস্থাপনা দিয়ে এবারের ঈদের আনন্দকেও দ্বিগুণ করে তুলতে সক্ষম হবেন তিনি৷ ঈদের দিন থেকে ঈদের পঞ্চম দিন পর্যন্ত টানা পাঁচদিনে জাগো নিউজ২৪ডটকম -এ “জাগো তারকা”নামের অনুষ্ঠানটিতে পাঁচ দিনে বাংলা চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন পাঁচজন তারকা নিয়ে চমৎকার আড্ডার এ অনুষ্ঠানটিতে উপস্থাপনায় থাকবেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। ঈদের দিন জাগো তারকার অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন ঢালিউড গ্ল্যামার কুইন অপু বিশ্বাস ; দ্বিতীয় দিনে জায়েদ খান; তৃতীয় দিনে মিশা সওদাগর ; চতুর্থ দিন সায়মন সাদিক এবং পঞ্চম দিন তমা মির্জা৷ এছাড়াও ঈদের সপ্তম দিন রাত সাড়ে ১০ টায় এটিএন বাংলায় দেবাশীষ বিশ্বাসে’র উপস্থাপনায় ঈদের বিশেষ কমেডি পর্ব” দ্য গ্র্যান্ড ফান শো”। এ অনুষ্ঠানটিতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেতা মিশা সওদাগর; জায়েদ খান এবং চিত্রনায়িকা মৌ খান৷ এ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান৷
উল্লেখ্য ; দেবাশীষ বিশ্বাস নির্মিত প্রথম সিনেমা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এরপর করেছেন ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘চল পালাই’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এছাড়াও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় “তুমি যেখানে আমি সেখানে” একটি চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ বছরই ছবিটি সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায়।

