সতন্ত্র মেয়র প্রার্থীর মা স্ত্রীর উপর হামলা

Date:

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীর উপর হামলা ঘটনা ঘটেছে।

হামলায় মেয়র প্রার্থীও মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমসহ ৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীসহ তার ভাই মোস্তাক আহমেদ লাভলুকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার বিকালে পৌরসভাধীন চাঁচড়া গ্রামের এ হামলার ঘটনা ঘটে। মোয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর অভিযোগ, নৌকা প্রতিকের প্রার্থী আশরাফুল আলম আশরাফের সমর্থকরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

রোববার বিকালে কালীগঞ্জ পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে প্রার্থী সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজুর মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল গণসংযোগে বের হয়।

বিকাল তিনটার দিকে তারা পৌরসভাধীন চাঁচড়া গ্রামে পৌছালে একদল স্বসস্ত্র যুবক তাদের উপর হামলা করে। এসময় তারা মেয়র প্রার্থী বিজুর মা ও স্ত্রীর উপর বেধড়ক লাঠিচার্জ করে।

এতে বিজুর মা-স্ত্রীসহ রাহেলা বেগম, মোস্তাক আহমেদ ও রবিউল ইসলাম সহ মোট ৫ জন আহত হয়। এসময় স্থানীয়দের সহযোগীতায় তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শম্পা মোদক জানান, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের মা ও স্ত্রী সহ মোস্তাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের অবস্থায় আশঙ্কাজনক নয়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা সিকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে ১৫ ফেব্রুয়ারী মোস্তাফিজুর রহমান বিজুর মোবাইল প্রতিকের এক হাজার পোস্টার পুড়িয়ে দেয়।

এঘটনায় কালীগঞ্জ রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। আগামি ২৮ ফেব্রুয়ারি প্রথম শ্রেণির এই পৌরসভাটির উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভার এবার মোট ভোটার ৩৮হাজার ৫শ ৮৮ জন। গেল বছরের ২২ সেপ্টেম্বর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুতে পৌর মেয়র পদ শুন্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান