দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা দেওয়া মনোনয়ন যাচাই বাছাই শেষে সব কয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন রির্টানিং কর্মকর্তা মুনিরুজ্জামান তালুকদার।
সোমবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়।
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটভুক্ত আওয়ামী লীগের ৪৮টি ও জাতীয় পার্টির ২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের কমিশনের রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, ‘বাছাইয়ে কারো নাম বাদ না পড়লেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।’

