একাত্তর বাংলা রিপোর্টঃ ফুলবাড়িয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়ন এর ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ নাজনীন সুলতানা নাজমা’র তালগাছ প্রতীক দৌড়ে এগিয়ে আছে। তিনি মাদকমুক্ত ও সমাজ বিরোধী কার্যকলাপ থেকে সমাজকে কলুষমুক্ত করতে নির্বাচন করছেন ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে। তিনি অদম্য চিন্তা ও মনের শক্তি নিয়ে ১১ নভেম্বর নির্বাচনের ভোটে লড়াই করবেন।
১৩ নং ভবানীপুর ইউনিয়ন এর ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ নাজনীন সুলতানা নাজমাকে নির্বাচন বিষয়ে জিজ্ঞেসা করা হলে তিনি বলেন, মহিলা মেম্বার পদে ৭,৮,৯ নং ওয়ার্ড থেকে যদি নির্বাচিত হই, তাহলে সাধারণ জনগণের জন্য কাজ করে যাবো। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। স্বার্থের মোহে নিজের জন্য লোভনীয় কোন স্বপ্ন আমি লালন করি না। শুধু ৭,৮,৯ নং ওয়ার্ডের জনগণের সোনালী স্বপ্ন পূরনের মূর্ত প্রতীক হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। তিনি তার প্রতি আস্থা রেখে ৭,৮,৯ নং ওয়ার্ডের ভোটারদের কাছে তালগাছ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

