বিরাজমান করোনাকালীন পরিস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ৩০ দিনের সংক্ষিপ্ত এই সিলেবাস তৈরি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠামোর পর মন্ত্রণালয় তা অনুমোদন দেয়।
এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে বার্ষিক পরীক্ষা না নিয়ে একটি সংক্ষিপ্ত সিলেবাস করে শিক্ষাথীদের মূল্যায়নের কথা বলেন।

