শেরপুর, প্রতিনিধিঃ শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার বিকাল ৪টায় মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও সেঁজুতি ধরের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. মোশারফ হোসেন সাগরের সঞ্চালয়নায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুনা রায়, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীল আলম প্রমুখ।
বিজ্ঞান মেলায় নি¤œ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে শ্রীবরদী এম.এনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে শ্রীবরদী সরকারি কলেজ। উক্ত অনুষ্ঠানে শুদ্ধ জাতীয় সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে বানিবাইদ আব্দূল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়।

