উৎপল মহন্ত:-
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) শেরপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) শ্রীবরদী উপজেলা শাখার আয়োজনে পৌর শহরে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাজুস শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান আকরাম। জেলা বাজুস’র সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মিস্টারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাজুস শেরপুর জেলা শাখার সভাপতি ইলিয়াছ আলী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাজুস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সজল কর্মকার, বাজুস শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি উজ্জ্বল চন্দ্র মহন্ত। অন্যানের মাঝে বক্তব্য রাখেন বাজুস শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী কাউন্সিলর জোনাকি জুয়েলার্সের স্বত্তাধিকারী শাহীন আলম, মাতৃ জুয়েলার্সের স্বত্তাধিকারী উৎপল চন্দ্র মহন্ত প্রমুখ।



