শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকা পৌরসভার আটাকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত শিশু রুমি (২) পৌরসভার আটাকান্দা গ্রামে রুবেল মিয়ার কন্যা।
রুমির বাবা রুবেল মিয়া জানান, রুমির দাদি বাড়ির আঙ্গিনায় রুমিকে রেখে গরু আনতে যায়। বাড়িতে ফিরে রুমিকে দেখতে না পেয়ে খুজাখুজি করতে থাকলে টিউবওয়েলের নালায় পানিতে রুমিকে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে দ্রুত শ্রীবরদী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান বলেন, শিশুটি হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

