চীফ রিপোর্টারঃ চলতি মাসে যৌন নিপীড়নের হার মারাত্মক আকারে বেড়ে মহামারিতে রূপ নিয়েছে। এতে বয়স নিয়ে মাথাব্যাথা নেই কু-আত্ম যৌন-লালসার শিকার হচ্ছে সব ধরনের বয়সী মহিলা-শিশু-কিশোরী । পার্ক, জঙ্গল, বিনোদনের স্থান হতে শুরু করে চলন্ত যাত্রা পথে কোথাও নারীরা নিরাপদ নয় বলে অভিমত বিশিষ্ট সূধীজনদের।
এবার শেরপুরের নকলা উপজেলায় দরিদ্র পরিবারের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ধর্ষনের অভিযোগে ইতিমধ্যে শামীম মিয়া (১৮) নামের এক নির্মাণ শ্রমিককে পুলিশ আটক করেছে ।
আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শামীমের বাড়ি উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদি নয়াপাড়ায়। তিনি রাজমিস্ত্রির জোগালির কাজ করেন।
সূত্রমতে, ধর্ষনের শিকার মেয়ে দুটির বয়স যথাক্রমে ৬ ও ৭ বছর। তাদের একজন শিশু শ্রেণি, অন্যজন প্রথম শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ শিশুদের বরাত দিয়ে বলেন, ঘটনাটি বৃহস্পতিবার বিকেলের সময় । বিকেলে খেলতে গেলে শামীম তাদের খাবার দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন।
এরপর ঘটনাটি কাউকে না জানানোর কথা বলে ওই দুই শিশুকে বাড়িতে পাঠিয়ে দেন তিনি। কিন্তু রাতে একটি শিশুর ব্যথা শুরু হলে স্বজনরা ব্যাপারটি জানতে পারে।
থানার ওসি জানান, এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় নকলা থানায় মামলা করা হয়।
পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে শামীমকে গ্রেপ্তার করে।
এ ছাড়া শনিবার সকালে দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্টটি লেখা পর্যন্ত নকলা’র সর্বত্রই তীব্র ক্ষোভ ও নিন্দা প্রদর্শন অব্যাহত রয়েছে। এলাকাবাসী ধর্ষক-এর উপযুক্ত কঠিন শাস্তির দাবী জানান।

