শেরপুরে উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় প্রশংসিত ডিসি,এসপি

Date:

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি

 

ভোটার উপস্থিতি কম থাকলেও প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। এতে প্রশংসিত হয়েছেন শেরপুরের জেলা প্রশাসক, নবাগত পুলিশ সুপার ও নির্বাচন অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য কর্মকর্তারা।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় ১শ ৪১ কেন্দ্রের কোথাও কোন গোলযোগ হয়নি। এসব ভোট কেন্দ্র বিকেল ৪টা পর্যন্ত শান্ত ছিল। তবে দু’ উপজেলাতেই ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন সর্বোচ্চ ৩২-৩৩ শতাংশ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। বোরো ধান কাটার মওসুম থাকায় ভোটার উপস্থিতি কম হওয়ার অন্যতম প্রধান কারণ।

বিকেলে শ্রীবরদী উপজেলার তাতিহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন র‌্যাব ১৪ কমান্ডার অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান। এরপর বিকেল পনে ৪টায় ঝিনাইগাতী উপজেলার ধানশাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেখতে যান জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম ও পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম। এসময় তারা কেন্দ্রে উপস্থিত কয়েকশত মানুষকে জিজ্ঞেস করেন “ ভোট কেমন হয়েছে” জবাবে তারা বলেন, খুব ভালো। কেন্দ্রে উপস্থিত ৭৫ বছর বয়সী সাহাজউদ্দিন প্রশাসনের এ দু’ কর্মকর্তাকে বলেন, ভোট দিবার পারছি, এইডাই শান্তি। অহন যে খুশি সে পাশ করুক আমার আফসোস নাই।

ঝিনাইগাতীর ১২০ বছর বয়সের ডা: আব্দুল বারেক জানান, আমরা খুব খুশি হয়েছি। নির্বাচন সুন্দর হয়েছে। ডিসি সাব, এসপিসাব ও ইলেকশন অফিসারকে ধন্যবাদ জানাই। আমরা তাদের প্রতি খুব খুশি। শতবর্ষী আছিয়া বেগম বলেন, আমরা ডিসি স্যার এসপি স্যারের প্রতি খুব খুশি। আমার পছন্দের প্রার্থীদের ভোট দিবার পাইলাম।

উপস্থিত সাংবাদিকদের পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম বলেন, নির্বাচন কমিশন ও সরকারের পরিস্কার নির্দেশ ছিল “ নির্বাচনে টু শব্দ হবে না। আমরা সে নির্দেশনা সফলতার সাথে পালন করতে পেরেছি।” দুই উপজেলায় কোন ঝামেলা হয়নি।

র‌্যাব১৪ কমান্ডার অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম খান বলেন, সবাই যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেজন্য র‌্যবের ৪টি দল কাজ করছে। আমাদের লক্ষ্য পক্ষপাতহীন নির্বাচন।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম বলেন, প্রশাসন জনগনকে নির্বিঘ্নে ভোট দেওয়ার পথ তৈরি করে দিয়েছে। এতে আন্তরিকতার কোন অভাব ছিল না। তাই অবাধ, নিরপেক্ষ ভোট হয়েছে।

নির্বাচনে তিন প্লাটুন বিজিবি, ৪২৩ জন পুলিশ সদস্য ও ১ হাজার ৯৯৫ জন আনসার এবং র‌্যাবের ৪টি টহল দল নিরাপত্তা বিধান করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩