শেরপুরে অর্ধশতাধিক ভারতীয় মদসহ আটক ১

Date:

পুলক রায়,শেরপুরঃ শেরপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অর্ধশতাধিক ভারতীয় মদ ও অটোরিকশাসহ নাসির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১০ জুন সোমবার ভোররাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের তাতালপুর বাজারে ওই অভিযান পরিচালনা করে তাকে ভারতীয় মদ ও অটোরিকশাসহ আটক করা হয়। আটককৃত হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার মানিক চাঁদপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে সদর উপজেলার তাতালপুর বাজারে ভোররাতে অভিযান চালিয়ে ভারতীয় অর্ধশতাধিক এসি ব্ল্যাক , ম্যাজিক মোমেন্ট ব্র্যান্ডের মদ ও অটোরিকশাসহ তাকে আটক করা হয়। আটককৃত মদের মূল্য প্রায় তিন লাখ টাকা বলে জানা গেছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ইনিসপেক্টর সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম জেলা সদরের তাতালপুর বাজারে অভিযান চালিয়ে একটি অটোরিকশায় তল্লাশি করে অর্ধশতাধিক ভারতীয় ব্র্যান্ডের ভদকা ও ব্লাক হুইস্কি নামে দামি ব্র্যান্ডের মদের বোতলসহ মাদক পাচারকারী নাসিরকে আটক করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান