শেফস বিয়ন্ড হোম সিজন ফোর: এক ছাদের নিচে ১৫ রন্ধনশিল্পী

Date:

নিজস্ব প্রতিবেদক: নারী ভিত্তিক কমিউনিটি ‘পপ অফ কালার লিমিটেড’ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে ফার্ম ফ্রেশ নিবেদিত শেফস বিয়ন্ড হোম সিজনফোর, ২০২৪।

পপ অফ কালার লিমিটেড একটি কোম্পানি হিসেবে সামাজিক দায়িত্ববোধ থেকে শেফস বিয়ন্ড হোম নামক এই উদ্যোগটি ২০১৯ সাল থেকে শুরু করেছে। রন্ধনশিল্প নিয়ে কাজ করা নারীদের সফলতার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পপ অফ কালার এই উদ্যোগ সফল করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।

পপ অফ কালারের দশ বছর পুর্তি উপলক্ষে নেওয়া একটি প্রকল্প বিউটিফুল বাংলাদেশ। এই প্রকল্পের মাধ্যমে পপ অফ কালার বাংলাদেশের এক অনন্য সুন্দর রূপ তুলে ধরতে চায় পুরো বিশ্বের কাছে। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সোন্দর্য্য সবই এদেশের মানুষের প্রাচুর্য। এই প্রকল্পের প্রথম অংশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় খাবারের উৎসব ফ্রার্ম ফ্রেশ নিবেদিত এবং পপ অফ কালার আয়োজিত শেফস বিয়ন্ড হোম সিজনফোর-এর মূল বিষয়বস্তু হিসেবে থাকছে এবারের হোম শেইফদের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব খাবারগুলো তুলে ধরা। যা আগামী ২৪ এবং ২৫ শে মে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঝিনাইদহের সেরা গুড়ের পায়েস ও মজার আচার নিয়ে উপস্থিত থাকবে বাবা’স বেকিং জোন, খুলনার চুই ঝাল খাইয়ে তৃপ্তি দিবে তৃপ্তি ক্যাটারিং, নারায়ণগঞ্জ জেলা খেলা জমাবে বেকারী ও ডিসার্ট দিয়ে, বিক্রমপুরের ঐতিহ্যবাহী ও স্বাদে ভরপুর সব খাবার দিয়ে মন ভরাবে বিক্রমপুরের মেয়ের উদ্যোগ দ্যা কুজিনিয়ার ,এপার ওপার বাংলার টক ঝাল মিষ্টি বাহারী আচারের সৃষ্টি নিয়ে থাকবেন মায়ের হাতের আচার, পিঠা পুলির ফেনীর প্রতিনিধিত্ব করবেন জান্নাতস কিচেন ও ফেনীর বিখ্যাত সাগরানা থাকবে হোমমেডে, নোয়াখালীর নানা বিখ্যাত খাবার নিয়ে থাকছে নাইস কিচেন, ঢাকাইয়া ঐতিহ্য মাঠা থাকবে বেক এন টেক এ এবং ঢাকার সেরা সব মুখরোচক খাবার পেয়ে যাবেন ফ্যাটি বানে, এছাড়া যশোরের বিখ্যাত সব খাবার পাবেন গড়মেট কিচেন বাই শেহরীনে।নোয়াখালীর সেরা পিঠা পুলি ও কেক পুডিং নিয়ে আসবেন কেক ও রিদম, সাতক্ষীরার বিখ্যাত খাবারগুলো পেতে আসতে হবে মৃদুল কিচেনে।

রন্ধনশিল্পের মাধ্যমেও যে দেশকে তুলে ধরা যায় এবং কোন পেশার নারীরাই যে কোন অংশে কম নয় সেটা বুঝিয়ে দেওয়াটাই এবারের বিউটিফুল বাংলাদেশ প্রকল্প ও শেফস বিয়ন্ড হোম সিজনফোর মূল বিষয়বস্তু। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফার্ম ফ্রেশ। ইন এসোসিয়েশন পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলী স্টার । ইনভাইটেশন পার্টনার হিসেবে থাকছে কোকো পুডিং এবং মায়ের হাতের আচার। নিউট্রেশন পার্টনার হিসেবে থাকছে শক্তি প্লাস।

এছাড়াও কো-স্পোন্সার পার্টনার পপ অফ হোপ ফাউন্ডেশন, মেন্টাল হেলথ ওয়েল বিং পার্টনার পপ অফ সিক্রেট। পাওয়ার্ড বাই পপ অফ ফ্লেভারস। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই এবং হালফ্যাশন, রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও টুডে, প্রোগ্রাম পার্টনার হিসেবে থাকছে উদ্যোক্তা চ্যানেল আই। ডিজিটাল ব্রডকাস্ট হিসেবে থাকছে উদ্যোক্তা বার্তা। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে থাকছে মুনির হাসান ডট কম, লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে ই-কুরিয়ার, ফটোগ্রাফি পার্টনার হিসেবে থাকছে দি ওয়েডিং টেলস, ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে ক্যানভাস এবং আইস টুডে।

খাবার ভিত্তিক হলেও এই আয়োজন একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন আয়োজকরা। এই আয়োজনে গান গাইবেন দূরবীন ব্যান্ডের ভোকালিস্ট শহীদ। আরও থাকছে লাইভ কুকিং, মেহেদী কর্নার, কুইজ প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র সহ নানান আয়োজন। পাঁচটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে বিতরন করা হবে পুরস্কার । ক্যাটাগরি গুলো হলো দি ইমপ্যাক্ট মেকার (বেস্ট মার্কেটিং), দি রাইজিং স্টার (নতুন উদ্যোক্তা), দি এস্থেটিক (কাস্টমার সার্ভিস), দি ইনজিনিয়াস (নতুন খাবার এবং ডেকরেশন), দি কনকিউয়ার (বেস্ট সেলার)।

উল্লেখ্য, পপ অফ কালার লিমিটেড একটি নারী ভিত্তিক সংগঠন। ২০১৪ সাল থেকে সংগঠনটি নারীদের আর্থ সামাজিক উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, নারীর জীবনধারা উন্নয়ন, নারী অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই হলো পপ অফ কালারের মূল লক্ষ্য। এই সকল উদ্দেশ্য সফল করার লক্ষ্যে সংগঠনটি সারা বছর ব্যাপী বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে থাকে। শেফস বিয়ন্ড হোম পপ অফ কালারের এই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩