শেখ হাসিনার নেতৃত্বে মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে আজকের বাংলাদেশ-বর্ধিত সভায় মতিয়া চৌধুরী

Date:

সুমন ভৌমিকঃ আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ময়মনসিংহে আগমন উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় বিশেষ বর্ধিত সভা ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিশেষ বর্ধিত সভার প্রধান অতিথি সংসদ উপনেতা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেন, জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা পৃথিবীতে মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছে আজকের বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনা করোনাকালে জনজীবনের স্বাভাবিক জীবন যাত্রা প্রতিষ্ঠিত করেছেন।

সংসদ উপনেতা বলেন, স্বাধীনতার বিরোধী শক্তি তৎপর হয়ে উঠেছিল একটি নির্বাচনকে বানচাল করার জন্য। আমাদের নেত্রীকে হত্যা করার জন্য বারবার চেষ্টা চালিয়েছিল।

সংসদ উপনেতা আরো বলেন, একটি সরকার দায়িত্বভার যখন পরিচালনা করে তখন অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই পাঁচটি জিনিষ জনগণকে দিতে প্রতিশ্রুতিবদ্ধ থাকে। আমাদের প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতিগুলো সুন্দর ভাবে পালন করে যাচ্ছেন।

বিশেষ বর্ধিত সভার বিশেষ অতিথি শিক্ষামন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ১১ মার্চ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শৃঙ্খলা বিষয়ে মতামত দিতে গিয়ে বক্তব্যে বলেন, মঞ্চে শৃঙ্খলা জরুরী এবং সার্বিকভাবে শহরে, মাঠে, মঞ্চে সবদিকে আমরা যেন নজর দেই।

শিক্ষামন্ত্রী বলেন ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাঠে ব্যানার উঁচু করে রাখলে পিছনের মানুষ মঞ্চ দেখতে পায় না এবং ব্যানার থাকে বলেই কিছুক্ষণ হাটাহাটি করে মানুষ চলে যায়। তিনি আশাব্যক্ত করে বলেন, মাঠে ঢোকার আগেই ব্যানার গুটিয়ে ফেলবেন। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাটা যেন ভেঙ্গে না পড়ে সেদিকে খেয়াল রাখবেন।

শিক্ষামন্ত্রী ১১ মার্চ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে নেতাকর্মীদের অনুরোধ করে বলেন, ১১ মার্চ ভাষা অধিকারের দিবস। ১৯৪৮ সালে ১১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকেই বাঙ্গালী ভাষা দিবস পালন করেছিল। ১১ মার্চ ঐতিহাসিক তাৎপর্য থাকায় আসুন নিজেদের ছবি দিয়ে শহর না ভরে আমরা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার কথা এবং ছবি দিয়ে শহরটাকে সাজাই, মঞ্চকে সাজাই। ১১ মার্চ স্লোগান থাকবে বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার।

এছাড়া বক্তব্য রাখেন বিশেষ বর্ধিত সভার অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং সহ প্রমুখ।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বিশেষ বর্ধিত সভাটি সঞ্চলনা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান