শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে : পলক

Date:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই আমাদের এই অগ্রযাত্রা।
শনিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে মুজিববর্ষ-২০২০ পালন উপলক্ষে পরিকল্পনা প্রণয়ন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
পলক বলেন, বঙ্গবন্ধুর মূল দর্শন ছিল মানুষকে ভালোবাসা। স্বাধীনতার মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন, এদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি। বঙ্গবন্ধু বলতেন, ঢাকা মানেই বাংলাদেশ নয়। তাঁর চেতনায় আমরা এখন বলছি, আমার গ্রাম আমার শহর।
জুনাইদ আহমেদ পলক বলেন, আগামী বছর বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী পালন উপলক্ষ্যে পরিকল্পনা এমনভাবে প্রণয়ন করতে হবে, যাতে করে ওইসব কর্মসূচি পালনের মধ্য দিয়ে বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠে।
মুজিববর্ষ-২০২০ উদযাপন উপলক্ষ্যে সভায় নাটোরের জেলা প্রশাসন প্রণীত বছরব্যাপী গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পর্যায়ে পরিকল্পিত বিভিন্ন খসড়া কর্মসূচি উপস্থাপন করা হয়।
এছাড়াও নাটোর ভিত্তিক বিশেষ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গৃহীত পদক্ষেপের কথাও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান