শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছে : স্পিকার

Date:

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।

সংসদ সচিবালয় আয়োজনে বাজেট এ্যানালাইসিস এন্ড মনিটরিং ইউনিটের (বিএএমইউ) সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে বাজেট হেল্প ডেস্ক আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার আজ এ কথা বলেন।

তিনি বলেন, বাজেট শুধু একটি আর্থিক বিবৃতি নয়, দেশ গড়া ও জনগণের জীবনমান উন্নয়নের অন্যতম সোপান।

তিনি বলেন, বাজেট হেল্প ডেস্ক নব-নির্বাচিত সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহায়ক হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, বাজেট বিষয়ে তথ্য সম্বলিত, গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় এই হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি বলেন, আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের দিকে পা বাড়িয়েছে। এখন নিম্নমধ্যম আয়ের দেশ, ২০২১ সালে রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশ হবে, ২০২৪ সালে পুরোপুরি উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

ড শিরীন শারমিন চৌধুরী বলেন, আগামী ১৩ জুন, ২০১৯-২০ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উত্থাপন করা হবে। উত্থাপিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখবেন সংসদ সদস্যগণ। সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য প্রতিবছরের ন্যায় এবছরও বাজেট হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

স্পিকার বলেন, সংসদে বক্তৃতা প্রদানের পূর্বে সংসদ সদস্যবৃন্দ এ হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারবেন। সংসদে তাদের বাজেট বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।

এ সময় স্পিকার বাজেট হেল্প ডেস্কের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান