শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে সন্ত্রাস-জংগীবাদের অবসান ঘটেছে-মেয়র টিটু

Date:

 

একাত্তর বাংলা রিপোর্ট :
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, সন্ত্রাস-জঙ্গীবাদ এবং সাম্প্রদায়িকতা যেকোন রাষ্ট্রের জন্য উন্নয়ন প্রতিবন্ধকতা। একসময় আমাদের এ দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালানো হয়েছে। গ্রেনেড হামলা চালানো হয়েছে, একযোগে বোমা হামলা করা হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে সন্ত্রাস-জংগীবাদের অবসান ঘটেছে।

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে রবিবার বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে সন্ত্রাস-জংগীবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ।

মেয়র আরও বলেন, আমারা সৌভাগ্যবান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম এই দেশে হয়েছিলো। ইতিহাসের যে পথপরিক্রমায় আজ আমরা স্বাধীন, সে ইতিহাস আমাদের প্রেরণা যোগায়। এ ইতিহাস অসাম্প্রদায়িক চেতনার ইতিহাস।

তিনি বলেন, শুধু ইসলাম নয়, কোন ধর্মই জঙ্গীবাদকে সমর্থন করে না। একজন মানুষ যে ধর্মেরই হোকনা কেন সঠিক ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করতে পারলে তার দ্বারা সন্ত্রাস জঙ্গীবাদ সম্ভব না।

পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, আগমীর পৃথিবী প্রযুক্তির পৃথিবী। আমাদের অপার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে চতুর্থ শিল্প বিপ্লবে ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শিক্ষার্থী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বলেছেন- মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে উপযুক্ত প্রযুক্তি জ্ঞান লাভ করে দক্ষতা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের আরো উদ্যমী ও দায়িত্বশীল হতে হবে।

মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে এ আলোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক মোঃ শাহ আবিদ হোসেন, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কোতোয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ বলেন, দেশের দক্ষ পুলিশ জঙ্গিবাদ প্রতিরোধ করেছে। তিনি বলেন পড়ালেখার অবহেলা ও সিগারেট খাওয়া থেকে মাদকে আসক্ত হয় যুবরা। তাই যুবদের জঙ্গিবাদ, মাদকাসক্ত ও বাল্যবিয়েসহ বিপথগামীতা থেকে দূরে থাকতে হবে।

এসময় দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘আজকের প্রজন্মরা আগামী দিনের কর্ণধার। আজকের প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে তাদের মধ্যেই কেউ প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, বড় বড় চাকরী করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে ভালবেসে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ে তুলবে।

তিনি পলিটেকনিক্যাল ইনসটিটিউট এর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকেই। তোমরাই গড়ে তুলবে আগামী দিনের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ। এই বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার উন্নত শান্তিপূর্ণ ও সমৃদ্ধ একটি দেশ। তোমরাই জাতির পিতার স্বপ্ন পূরণ করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান