শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশ-ধর্মমন্ত্রী

Date:

সুমন ভৌমিকঃ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন।

তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সেজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।

মন্ত্রী আজ সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার থাকবে’।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকা- সম্প্রসারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছে।

তিনি বলেন, এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতারোধে ধর্মীয় নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য মন্ত্রী আহ্বান জানান।

আন্তঃধর্মীয় এ সংলাপে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান