শেখ হাসিনার আগমনে বইছে উৎসবের আমেজ

Date:

মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই আগমন ঘিরে যেন উৎসব বইছে কালকিনিজুড়ে। ব্যানার-ফেস্টুনসহ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে জনসভাস্থলসহ সড়ক-পথঘাট। দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও বইছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে দেখতে সাধারণ মানুষও উদগ্রীব। ইতিমধ্যে দলে দলে সভাস্থলে আসতে শুরু করেছেন তারা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই সমাবেশস্থলে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছে নেতা, কর্মী ও সমর্থকরা। নৌকার স্লোগান নিয়ে নারী-পুরুষের পৃথক মিছিল দেখা যাচ্ছে।

মিছিলের কর্মী-সমর্থকরা জানান, বিকেলে প্রধানমন্ত্রীর কালকিনির জনসমাবেশে ভাষণ শুনতে সমাবেশে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রথম কালকিনি আসছেন। আমরা খুবই আনন্দিত। অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীকে দেখতে সমাবেশে আসছেন।

সমাবেশে এসেছেন কালকিনির বাস গাড়ি মুদি দোকানদার দাদন ফকির। তিনি বলেন, ‘আজ প্রধানমন্ত্রী আসবেন আমাদের এলাকায়। আজ কোনো কাজ নেই। সব বন্ধ রেখে সমাবেশে চলে এসেছি। আমরা খুবই আনন্দিত। পুরো কালকিনিতে উৎসবের আমেজ বইছে আজ।’

লিটন ফকির নামে একজন বলেন, ‘আমরা খুব আনন্দিত বঙ্গবন্ধুকন্যা আমাদের এলাকায় আসছেন।’

শনিবার সকালে কালকিনি উপজেলা সদরে অবস্থান করে দেখা গেছে, কিছুক্ষণ পরপরই মিছিল নিয়ে অসংখ্য লোকজন সমাবেশে যাচ্ছেন। হলুদ টুপি পরিহিত দলীয় নেতা-কর্মী-সমর্থকদের ঢল নেমেছে কালকিনিতে। মিছিল ছাড়াও সাধারণ মানুষকে সমাবেশে যেতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৩টায় কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এই আসনের বর্তমান সংসদ সদস্য।

অন্যদিকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে মাঠে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান