শুভ্র হত্যাকান্ডে সরাসরি জড়িত অন্যতম আসামী খায়রুল ময়মনসিংহ ডিবি’র অভিযানে গ্রেফতার

Date:

সুমন ভৌমিকঃ গৌরীপুর উপজেলার সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে গৌরীপুর মধ্য বাজারস্থ রহিমের চা-স্টলের সামনে গত ১৭ অক্টোবর রাত ১০ টা ৩০ মিনিটে কতিপয় দুস্কৃতিকারী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

ময়মনসিংহ গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ এবং আলোচিত শুভ্র হত্যাকান্ডের তদন্তকারী কর্মকর্তা মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) তথ্য-প্রযুক্তির মাধ্যমে শুভ্র হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী মোঃ খায়রুল (৩৫)-কে অনবরত অভিযানের ফলে গত ২৩ অক্টোবর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ফাগুয়া হাওড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ২৪ অক্টোবর গ্রেফতারকৃত আসামী খায়রুল বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

প্রসঙ্গত, গত গত ১৭ অক্টোবর ১০ টা ৩০ মিনিটে গৌরীপুর উপজেলা সদরের পানমহালে রহিমের চায়ের দোকানে মাসুদুর রহমান শুভ্র সহযোগীদের নিয়ে চা খাচ্ছিলেন। এ সময় সিএনজি যোগে ৮ থেকে ১০ জনের একটি স্বশস্ত্র সন্ত্রাসী দল এসে তার উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা শুভ্রকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১১ টার দিকে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

শুভ্র হত্যাকান্ডের পর ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপি নেতা ও ১নং মইল্যাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। বিএনপি নেতা রিয়াদের ৩ দিন এবং অন্যদের ২ দিন করে রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। ডিবি’র গ্রেফতারসহ শুভ্র হত্যাকান্ডে এনিয়ে ৫ জন গ্রেফতার হয়েছে।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান