শীতের সকালে
মোঃ সেলিম হোসেন
সাদা চাদর মুড়ি দিয়ে
জাগলো সকাল বেলা,
আলোর মুখে বাধা দিয়ে
শিশির করছে খেলা।
কুয়াশারই প্রলেপ পরে
গাছ লুকিয়ে আছে,
যায় না দেখা সবুজ ফসল
থাকুক যতই কাছে।
সূর্য যেনো ঘুমের ঘুরে
ঠান্ডা লাগার ভয়ে,
লেপের নিচে লুকিয়ে তার
আলোকরশ্মি লয়ে।
গাছের পাতায় শিশির জমে
ফোঁটায় ফোঁটার ঝরে,
মাটির পরশ পেতে তারা
টিপ টিপ টিপ করে।
শীতের এমন সকাল বেলায়
হিমের শাসন চলে,
মানবকুলে এই সময়ে
লেপের তলে গলে।

