শীতের পিঠা গালে মিঠা
মোঃ সেলিম হোসেন
শীতের দিনে খেজুর গাছে
ঝরে মিঠা রস,
খেজুর রসের পিঠা খেতে
লাগে ভীষণ জশ।
বউঝিয়েরা ঘরে ঘরে
লাগায় গুণী হাত,
হরের রকম পিঠা বানায়
জেগে সারা রাত।
পুলি পিঠা, চিতই পিঠা
রসে তে দেয় ডুব,
দেখলে তারে রাঙা রসে
জিবে জাগে লোভ।
থালায় নিয়ে খেতে বসলে
মনে আরও চায়,
পেটটা বোঝাই হয়ে গেলেও
ক্ষুধা নাহি যায়।
শীতের পিঠা গালে মিঠা
মজা করে খাও,
সারা বাংলায় পাবে পিঠা
যেমন তুমি চাও।

