একাত্তর বাংলাঃ লক্ষ্মীপুরে নিখোঁজের ৩ দিন পর ৮ বছরের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ শে মার্চ পশ্চিম নোয়াগাঁও কালা মেস্তরী বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় একই এলাকার প্রবাসী এরশাদ হোসেনের শিশুকন্যা নুসরাত। খোঁজাখুঁজি করে তাকে কোথাও না পেয়ে পরদিনই রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিশুটির স্বজনরা।
সোমবার ব্রাহ্মণপাড়া ঠাকুরবাড়ির পাশে ওয়াপদা খালের ব্রীজের নিচে স্থানীয়রা বস্তাভর্তি একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে লাশটি বের করে। পরে স্বজনরা এসে শিশু নুসরাতের লাশ শনাক্ত করেন।

