একাত্তর বাংলাঃ কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সময়মত বিষয়টি বিবেচনায় নিলে এ পরিস্থিতির সৃষ্টি হতো না।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল।
এ সময় মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যে কোটার বিষয়টি মূল প্রতিপাদ্য তার সঙ্গে এই দেশের ৪ কোটি শিক্ষিত যুব সমাজের জীবন জীবিকার প্রশ্ন জড়িত।
ইতিপূর্বে বিএনপির ভিশন টুয়েন্টি থার্টিতে কোটার বিষয়টি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছি। সরকার এই বিষয়টি দুই বছর আগে আমলে নিলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না।
রোববার চাকরী প্রার্থীদের যৌক্তিক আন্দোলনে বিনা উস্কানিতে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানায়।

