একাত্তর বাংলাঃ মাদারীপুরে শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে।
শরিবার (৬ এপ্রিল) সকালে রাজৈর উপজেলার আড়ুয়াকান্দি নব উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।
এসময় বক্তারা অভিযোগ করেন, শিক্ষার্থীরা তার কাছে প্রাইভেট না পড়লে, নানাভাবে হেনস্তা করেন প্রধান শিক্ষক স্বপন ঠাকুর।
গত ২ এপ্রিল স্কুলে না আসার অভিযোগে কিংকন বৈদ্য নামের এক ছাত্রকে বেঁধে মারধর করেন তিনি। এতে সে অসুস্থ হয়ে পড়লে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

