কবি শেখ মোঃ মাহবুবুর রহমান
লাল লাল এই শিলার লম্ব গিরি
লোচনে হেরিয়া তখনি হৃদয়ে মরি,
কানন রহিছে সেথা মাঝে কাশফুল
সমীর আসিয়া মাঝে মাঝে দেয় দোল।
লালের ভূধর হেরি নাই আগে হায়!
আমোদ প্রমোদ বহিতে লাগিল গায়,
সবুজ দূর্বা দেখিনু রহিছে সেথা
পাশে ভারতের উঁচু গিরি তরু লতা।
সেথা হতে হেরি ভারতের ঘর বাড়ি
ঝরনা প্রবাহ ও বৃক্ষ সারি সারি ,
মনে হয় গিরি লেগেছে গগণ পানে
অতিথি পাখির নাদ শুনি মর কানে।
সেথায় রহিছে ঢের নীল জলাশয়
চিত্তে নানান রঙ এলো অতিশয়,
জলাশয়ে মুই ঘুরিনু নৌকা দিয়া
ছিটাছিটি করি মর হাতে জল নিয়া।
ঘুরিতে দেখিনু সেথায় বৃক্ষ ঘেরা
অপরূপ এই চিত্র প্রথম হেরা!
রহিছে মাজার লাল লাল এই শিলা
নাম হলো তাঁর শাহ আরফিন টিলা।
চমকে থমকে রহিলাম কিছু ক্ষণ
যেতে নাহি চাহে মর এ অবুঝ মন,
যদি এই ধাম ললাটে লিখেন স্বামী
তবে উল্লাসে ফের আসিব গো আমি

