শামি-সানিয়ার বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সানিয়ার বাবা

Date:

পাকিস্তানি কিংবদন্তি শোয়েব মালিকের সাথে ঘর ভাঙার পর এবার নাকি মোহাম্মদ শামিকে বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা। ভারতের টেনিস কন্যা সানিয়ার সাথে ভারতীয় ক্রিকেটার শামির বিয়ের গুঞ্জনে সয়লাব সোশ্যাল মিডিয়া। তবে ঘটনা সত্যি নাকি মিথ্যা, এ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। যদিও সানিয়ার বাবা এই দাবি উড়িয়ে দিয়েছেন। সানিয়া ও শামি কারোরই দাম্পত্য জীবন সুখের ছিল না। সীমানার কাঁটাতার পেরিয়ে শোয়েব মালিককে বিয়ে করেও সানিয়া সংসার টেকাতে পারেননি। মডেল ও অভিনেত্রী সানা জাভেদের প্রেমে পড়ে সানিয়ার সাথে বিচ্ছেদ করেন শোয়েব। অন্যদিকে স্ত্রী হাসিন জাহানের মামলায় তো জীবনটাই বরবাদ হওয়ার দশা শামির। এই দুজনের জন্য অনেকেই যখন সমব্যাথী, তখন সানিয়া-শামির বিয়ের গুঞ্জনে খুশিই হয়েছে নেটপাড়া। তবে বাস্তবতা হচ্ছে, এই গুঞ্জন পুরোপুরিই গুজব। গুজব আরও স্পষ্ট হলো সানিয়ার বাবার বক্তব্যে। সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, সানিয়া ও শামির মধ্যে পরিচয়ও নেই, বিয়ে তো দূরে থাক। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান মির্জা বলেন, ‘এগুলো একদম ভুয়া খবর। আজ পর্যন্ত কখনও সানিয়ার সাথে শামির দেখাও হয়নি।’ ২০১০ সালে সানিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালিক। সংসারের দীর্ঘ আট বছর পর তাঁদের ঘর আলো করে আসে সন্তান ইহজান। তবে সর্বশেষ বিপিএল খেলতে এসে শোয়েব জানান, সানিয়ার সাথে তার বিচ্ছেদ হয়েছে এবং তিনি তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। এরপর থেকে একাকী জীবন কাটাচ্ছেন টেনিস তারকা সানিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩