শহীদ জিয়ার ৩৮ তম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহ জেলা ছাত্রদলের ইফতার

Date:

স্টাফ রিপোর্টারঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ ৩০ মে বিকাল ৪ ঘটিকায় নগরীর প্রানকেন্দ্র চড়পাড়াস্থ আল বারাকাহ কনভেনশন সেন্টারে ময়মনসিংহ জেলা ছাত্রদল দক্ষিণ শাখার সভাপতি মাহবুবুর রহমান রানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি ও বিএনপি দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ শিব্বির আহমেদ ভুলু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল আকন্দ লিটন, কোষাধ্যাক্ষ আব্দুর রব আকন্দ রতন, দপ্তর সম্পাদক এড. এম এ হান্নান খান, জেলা বিএনপির প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের সদস্য ফরিদা ইয়াসমিন পারভীন, ময়মনসিংহ নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাবুবুল আলম মাহবুব, কোতুয়ালী বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, ময়মনসিংহ মহানগর যুবদল সাধারণ সম্পাদক মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, দক্ষিণ জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি সুজাউদ্দৌলা সূজা, কোতুয়ালী যুবদলের সাবেক আহবায়ক কাজী আফতাব উদ্দিন সাজ্জাত, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-কৃষি বিষয়ক সম্পাদক জসিমউদ্দিন জনি, জেলা ছাত্রদলের সাাবেক সহ-প্রচার সম্পাদক পারভেজ মিন্টু, ময়মনসিংহ মহানগর ছাত্রদল সভাপতি নাঈমুল করিম লুইন, ময়মনসিংহ মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, যুবদল নেতা জামান আবেদীন, যুবদল নেতা মিনহাজুল আবেদীন রাসু, ময়মনসিংহ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাইয়াজ আফেরোজ মলি, মহিলা দল নেত্রী শেলী’সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তির জন্য ছাত্রদলই যথেষ্ট। একমাত্র ছাত্রদলই পারে রাজপথে যৌক্তিক আন্দোলনকে সফলরূপ দান করতে।

তিনি আরো বলেন, এখনি সময় সবাইকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা বলেন, রাজপথে সফল আন্দোলন পরিচালনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।

এ সময় জেলা ছাত্রদল সভাপতি বলেন, দীর্ঘ ১৬ মাস যাবৎ কারাবন্দী অসুস্থ মা জননী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হলে সকলকেই ঐক্যবদ্ধ থেকে রাজপথে নেত্রীর মুক্তির জন্য সর্বোচ্চ ঝুঁকি নেওয়ার মনমানসিকতা তৈরী করতে হবে ।

এ সময় ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ২ নং সহ-সভাপতি গোলাম মোস্তফা বাবু চৌধুরী, রাকিবুল আলম আরিফ, তানজীর মাহমুদ তানজীর, ফরহাদ হোসেন, মশিউর রহমান সিজার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, শাহীন আহমেদ, রাকিবুল হাসান সুরুজ, রাশেদ ইবনে সিদ্দিক, শাহরিয়ার আলম সুমন, সাইফুল ইসলাম প্রিন্স, আল মুজাহিদুল হক প্রিন্স, বাপ্পী, আরাফাত রহমান জিম, মেহেদী হাসান, নাসির উদ্দিন খান অয়ন, যুগ্ম সম্পাদক ইমরুল কায়েস এলিস, নাজমুল মন্ডল, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ধ্রুব সাহা, গফরগাঁও থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর জামান’ মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক সামি, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, উত্তর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাসেল আহমেদ, সজীব আহম্মেদ, সোহাগ হাসান, আরিফ, রাব্বি, রুমেল, রাজিব, বাবু, তানভীর, শিমুল’সহ প্রায় হাজার খানিক ছাত্রদল নেতা-কর্মী।

উক্ত ইফতার দোয়া ও আলোচনা সভায় আগত অতিথিবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকীতে দলের কারাবন্দী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে শপথ গ্রহন এবং একই সঙ্গে দলের প্রতষ্ঠিাতার আদর্শকে অনুসরণ করে দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ মহানগর ওলামা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুর রহমান খান এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ময়মনসিংহ মহানগর ওলামা দলের সাংগঠনিক সম্পাদক আমির হামজা ।

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক আলী হায়দার খান রানা উক্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে সঞ্চালনা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান