স্টাফ রিপোর্টারঃ পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহ শহরের ছত্রিশ বাড়ি কলোনীর সেলিনা আক্তারের ছেলে রুবেল হত্যা মামলায় এক জনের মৃত্যুদন্ড ও চার জনের যাবজ্জীবন দন্ড দিয়েছে আদালত।
মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আকুয়া মাদ্রাসা মার্কেটের কামাল মিয়ার ছেলে হাবিব (৩৫)। এছাড়া যাবজ্জীবন দন্ড প্রাপ্তরা হলো আর কে মিশন রোডের সামাদ মিয়ার স্ত্রী স্বপ্না বেগম(৫০), ছত্রিশ বাড়ি কলোনীর বাবুল মিস্ত্রির ছেলে সাব্বির (৩১), মাদ্রাসা কোয়ার্টার এলাকার ফয়জল মিয়ার ছেলে শরীফ(৩৯) ও মৃত্যুদন্ড প্রাপ্ত হাবিবের সহোদর পলাতক আসামী জীবন(২৯)।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ অতিরিক্ত ২য় আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব এ আদেশ দেন।
মামলার বিবরনে প্রকাশ, পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহ শহরের ছত্রিশ বাড়ি কলোনীতে ২০১০ সালে ২২ ফেব্র“য়ারি সকালে আসামীর সেলিনা আক্তারের ছেলে রুবেলকে ডেকে এনে ধাঁরালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা দ্রুত ময়মনসিংহ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
ঐ দিনই নিহতের মা সেলিনা বেগম বাদী হয়ে ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানায় ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেন। পুলিশ ঐ বছর এগারো আগষ্ট আদালতে আভিযোগপত্র দেয়।
মামলা চলাকালে এক আসামী মৃত্যুবরন করে। রাষ্ট্র পক্ষের আইনজীবি সুবোধ চন্দ্র সরকার, আসামী পক্ষের আইনজীবি মো. নুরুল ইসলাম নুরু ও হাবিবুর রহমান ভূঞা’র পরিচালনায় ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন এবং শুনানী আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়।

