লাশ নেয়া হচ্ছে রংপুরে,পল্লীবন্ধু এরশাদের দাফন আজ

Date:

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও চলতি একাদশ সংসদের বিরোধীদলীয় নেতা মরহুম এইচ এম এরশাদের মরদেহ আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকালে হেলিকপ্টার যোগে নিজ এলাকা রংপুরে নেওয়া হবে। বাদ জোহর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে তাঁর চতুর্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় এনে বিকালে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। তবে জানাজা শেষে রংপুরেই তাঁকে দাফনের দাবি জানিয়েছেন জাপার স্থানীয় নেতা-কর্মীরা।

গত রবিবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এরশাদ মৃত্যুবরণ করার পর তাঁর স্ত্রী ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ সাংবাদিকদের জানান, মৃত্যুর আগে বনানী সামরিক কবরস্থানে দাফনের জন্য বলে গেছেন এরশাদ। সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে রবিবার এরশাদের প্রেস উইং থেকেও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। রবিবার ঢাকা সেনানিবাসে সেনা কেন্দ্রীয় মসজিদে এরশাদের প্রথম জানাজা শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)- এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে তার দাফন সম্পন্ন করা হবে’।

এদিকে, রংপুরে এরশাদকে দাফনের প্রস্তুতি হিসেবে গতকাল দুপুরে রংপুর সেন্ট্রাল রোডে দলের স্থানীয় কার্যালয়ে জাপার রংপুর ও রাজশাহী বিভাগীয় কমিটি যৌথসভা করে। সভা শেষে জাপা নেতা ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, রংপুর থেকে এরশাদের মরদেহ ঢাকায় নিতে দেওয়া হবে না। জানা গেছে, স্থানীয় নেতা-কর্মীরা এরশাদকে দাফনের জন্য কবরের জায়গা নির্দিষ্ট করে কবরও খুঁড়ে ফেলেছেন।

এদিকে, গতকাল ঢাকায় সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে এরশাদের দ্বিতীয় ও বাদ আসর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ পাশে তৃতীয় জানাজা হয়েছে। জানাজা শেষে এরশাদের মরদেহ আবারো সিএমএইচের হিমঘরে রাখা হয়।

বায়তুল মোকাররমে জানাজা

গতকাল বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মরহুম এরশাদের তৃতীয় জানাজা হয়। এতে ইমামতি করেন জাতীয় মসজিদের খতিব। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। এখানে জানাজার আগে দেওয়া বক্তব্যে জিএম কাদের বলেন, ‘আমার ভাই দেশ, জাতি, ইসলাম ধর্ম ও মানুষের জন্য অবদান রেখে গেছেন। মানুষের ভুলত্রুটি থাকে, ওনারও ভুলত্রুটি ছিল, আপানারা সেগুলো মাফ করে দেবেন।’

শেষবারের মত দলীয় কার্যালয়ে

সংসদ ভবনে জানাজা শেষে এরশাদের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। বায়তুল মোকাররমে জানাজার আগ পর্যন্ত সেখানে নির্মিত প্যান্ডেলের নিচে লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিল এরশাদের মরদেহ। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের বাইরেও গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজন বিশিষ্ট নাগরিকও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার সার্বিক তত্ত্বাবধানে দলীয় কার্যালয়ের এই আনুষ্ঠানিকতা দিনভর তদারকি করেন জাপার যুগ্ম-মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা। পরে দলীয় কার্যালয় থেকে চিরবিদায় নেন জাপার প্রতিষ্ঠাতা এরশাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান