লালমনিরহাটে প্রথম দৃষ্টিনন্দন কাঠের মসজিদ তিস্তার চরাঞ্চলে

Date:

লালমনিরহাটে প্রথম দৃষ্টিনন্দন কাঠের মসজিদ তিস্তার চরাঞ্চলে

আবির হোসেন সজল :-

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলের কালমাটি এলাকায় নির্মাণ হলো বন্যা সহনশীল কাঠের দ্বিতল মসজিদ।

নির্মিত এই মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘চোংগাদ্বারা জামে মসজিদ’।জেলায় এমন দৃষ্টিনন্দন কাঠের মসজিদ এটাই প্রথম।

এমন একটি মসজিদ পেয়ে খুশি এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, বালুভর্তি জিও ব্যাগ ফেলে স্থানটি উঁচু করে কাঠ, প্লেনশিট ও টালী টিন ব্যবহারের মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়েছে। কাঠের প্রতিটি অংশে ফুটে উঠেছে নকশা। মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

২৭ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের দ্বিতল এ মসজিদটিতে দুই শতাধিক মুসল্লি এক সঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারবেন।

কিন্তু অর্থসংকটে অজুখানা ও মসজিদের কিছু কাজ এখনো বাকি রয়েছে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন মসজিদে আসা নিয়মিত মুসল্লিরা।

জানা গেছে, ২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের একটি সামাজিক সংগঠন হলো হান্ড্রেট ক্লাব -মূলত এই সামাজিক সংগঠনের অর্থায়নে ও এলাকার নানান স্থলরে জনসাধারণের  সহযোগিতায় মসজিদটি সম্পন্ন হয়েছে।

এই মসজিদটিতে ব্যয় হয়েছে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

স্থানীয় মুসল্লিরা জানান, এ যাবৎ চারবার তিস্তা নদীতে বিলীন হয়েছে মসজিদটি। শত চেষ্টা করেও মসজিদ রক্ষা করা সম্ভব হয়নি। কিন্তু এবারে তৈরি কাঠের মসজিদটি আমরা অন্য স্থানে সরিয়ে নিতে পারব, তাই নদীভাঙনের কোনো ভয় নেই।

মসজিদের ইমাম হাফেজ মো. নবীর হোসেন বলেন, প্রতিবছর সাহায্য সহযোগিতার অর্থে নির্মাণ করা হয় মসজিদ। সেই মসজিদ তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু এবার ভাঙন দেখা দিলেও মসজিদটি খুব সহজে অন্য স্থানে সরিয়ে নেওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান