আবির হোসেন সজল:( বৃহস্পতিবার ৭ই মার্চ) লালমনিরহাট জেলা পুলিশের নবনির্মিত নারী পুলিশ ব্যারাক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান খান, (এমপি) মহোদয়। অত্র জেলায় মাননীয় মন্ত্রী মহোদয় দাপ্তরিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা পুলিশের নবনির্মিত নারী পুলিশ ব্যারাক শুভ উদ্বোধন এবং ফলক উন্মোচন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে শোভা বর্ধন করেছেন জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনাব আব্দুল বাতেন বিপিএম (বার ) পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, লালমনিরহাট সহ অত্র জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ, রাজনৈতিক প্রতিনিধি এবং সকল পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও জনসংযোগ কর্মকর্তা।


