র‌্যাবের হাতে হত্যা মামলার আসামী গ্রেফতার

Date:

একাত্তর বাংলাঃ র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে।

গত ০৩/০১/২০১৯খ্রিঃ তারিখ ঢাকা- দেওয়ানগঞ্জগামী “জামালপুর কমিউটর” ট্রেনের যাত্রী মোঃ মুকুল মিয়া (২২) এর নিকট হতে কয়েকজন অজ্ঞাতনাম ছিনতাইকারী ১৬০০০/- (ষোল) হাজার টাকা ছিনিয়ে নিয়ে সকাল অনুমান ০৮.১০ ঘটিকার পর গফরগাঁও ধানাধীন মশাখালী রেলওয়ে স্টেশনে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করে।

এই ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-০১ তারিখ ০৩/০১/২০১৯ খ্রিঃ ধারা ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

উক্ত হত্যাকান্ডের ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামী মোঃ রুবেল মিয়ার ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারার জবানবন্দীতে ০৩ (তিন) জন আসামীর নাম উল্লেখ করে।

বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে এই ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রকে সনাক্ত এবং গ্রেফতার এর জন্য র‌্যাব ১৪ গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ছায়া তদন্ত শুরু করেন। র‌্যাব তার অনুসন্ধানে নিশ্চিত হয় জড়িত আসামীদের ব্যাপারে।

আসামীগন ঘটনার পর পরই পালিয়ে যায়।র‌্যাব তাদের ধরার জন্য সম্ভাব্য সকল মাধ্যমে সচেষ্ট থাকে।

এরই ফলশ্রুতিতে অদ্য ০৪ মার্চ ২০১৯ খ্রিঃ তারিখ র‌্যাব-১৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ শাহ্ আলী (২৭), মোঃ কাওছার (২৭) দ্বয়কে রাত্রি অনুমান ১৯.৩০ ঘটিকায় কোতয়ালী থানার ঢাকা বাইপাস নামক বাসস্ট্যান্ড এর নিকটবর্তী স্থান হতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ময়মনসিংহ জেলার রেলওয়ে থানায় হস্থান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান