রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় গুতেরেসের গভীর উদ্বেগ প্রকাশ

Date:

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
নিউইয়র্কে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠককালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যু এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয় নিয়ে জাতিসংঘ প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক এই বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী প্রত্যাবাসন শুরু নিয়ে মিয়ানমারের অসহযোগিতাসহ রোহিঙ্গা সংকট নিয়ে বিদ্যমান সমস্যাসমূহ জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন।
তিনি রোহিঙ্গাদের ওপর চালানো বর্বরতা নিয়ে আর্ন্তজাতিক আদালতে মিয়ানমারের জবাবদিহিতার বিষয়ে র্অগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)’র নেয়া পদক্ষেপের কথাও গুতেরেসকে জানান।
ওআইসি সম্প্রতি গাম্বিয়ার নেতৃত্বাধীন তার মন্ত্রীপর্যায়ের এডহক কমিটিকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের মানবাধিকার লংঘনের বিষয়ে আর্ন্তজাতিক আদালতে মামলা করার নির্দেশ দিয়েছে।
গুতেরেস দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশ সরকার ও তার জনগণ যে উদারতা দেখিয়েছে তার জন্যে ধন্যবাদ জানান।
মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে। এসব রোহিঙ্গা কক্সবাজার জেলায় আশ্রয় নিয়েছে। এদের অধিকংশই এসেছে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে যখন দেশটির সামরিক বাহিনী রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে। জাতিসংঘ একে জাতিগত নিধন হিসেবে বর্ণনা করেছে।
বৈঠককালে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে জাতিসংঘ প্রধান এবং সংস্থা হিসেবে জাতিসংঘকে অংশ নেয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জাতিসংঘ মহাসচিব জলবায়ু ইস্যুতে এ দেশের সক্রিয় অংশগ্রহণকে সাধুবাদ জানান।
জাতিসংঘ প্রধান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বিরাট অবদানের জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানান।
বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এছাড়া, প্রতিমন্ত্রী ইউএন পিস অপারেশনস এর প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়েরে ল্যাকারিক্সের সঙ্গেও বৈঠক করেন। এ সময়ে তিনি বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।
ইউএন পিস অপারেশন প্রধান ল্যাকারিক্স জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অব্যাহত অংশগ্রহণ ও অগ্রগতির প্রশংসা করেন।
তিনি আশা করেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নারীদের অংশগ্রহণ আরো বাড়াবে।
প্রতিমন্ত্রী তাকে জানান, ধীরে ধীরে বাংলাদেশ নারী শান্তিরক্ষীদের সংখ্যা বাড়াবে এবং তা অব্যাহত রাখবে।
একইসঙ্গে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উচ্চপর্যায়ে বাংলাদেশী কর্মকর্তাদের নিয়োগ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
ল্যাকারিক্স বিষয়টি দেখবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।
এ সময়ে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ এবং মন্ত্রী ড. মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান