রেললাইন রক্ষাকারী  নান্দাইলের চার কিশোরকে জেলা পুলিশের পক্ষথেকে বিশেষ সম্মাননা

Date:

একাত্তর বাংলা রিপোর্ট :
তীক্ষ্ণ উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের অনন্য নিদর্শন রেখে রেললাইন রক্ষা করল নান্দাইলের চার কিশোর, পেল জেলা পুলিশের সম্মাননা পুরষ্কার।

গত, ১০ নভেম্বর  শুক্রবার স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা দেখতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সীমানায় লাউয়ালি বিলের মধ্যবর্তী রেললাইন ধরে হাঁটছিল চার কিশোর- রাব্বি(১২) ও রাকিব(১০) , পিতা-আবুল কালাম, তামিল(১২), পিতা- সুমন মিয়া এবং বিল্লান(১২), পিতা-আঃ কাদের। এদের সবার বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানাধীন মুশুল্লী ইউনিয়নের মোহনপুর গ্রামে। হঠাৎ জনবিরল রেললাইনের একটি অংশে দৃষ্টি আটকে যায় ওদের; দেখতে পায় কারা যেন ধাঁরালো ব্লেড জাতীয় কিছুর সাহায্যে রেললাইনের পাত কেটে সরকারী সম্পদের ক্ষতিসাধন ও জননিরাপত্তা ব্যহত করার চেষ্টা করেছে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে সাথে সাথে রাব্বি তার বাবা আবুল কালামকে বিষয়টি অবহিত করলে তিনি তৎক্ষণাৎ জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে রেললাইনের ক্ষতিসাধনের বিষয়ে নান্দাইল থানা পুলিশকে অবহিত করেন। কিশোরদের ডাকে ডাকিতে  স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন দ্রুত ঘটনাস্থলে এসে নিশ্চিত ট্রেন দূর্ঘটনা বাচাতে  দুইটি বাঁশের লাঠির প্রান্তে দুই প্রস্থ লাল কাপড় বাঁধে বিপদ সংকেত বুঝাতে দৌড়ে ঘটনস্থল হতে প্রায় এক কিলোমিটার সামনে কিশোরগঞ্জের মাইজকাপন ইউনিয়ন সংলগ্ন রেললাইনের উপর লাল নিশান হাতে দাঁড়ান। এরই মধ্যে নান্দাইল থানা পুলিশ ও রেলওয়ে ইঞ্জিনিয়ারদের একটি টীম ঘটনাস্থলে রেললাইনের কাটা অংশ সরিয়ে নতুন পাত সংযোজন করেন। চার বুদ্ধিদীপ্ত কিশোরের তৎপরতায় এড়ানো সম্ভব হয় একটি সম্ভাব্য রেল দুর্ঘটনা, রক্ষা পায় অগণিত মানুষের জীবন। জেলা পুলিশ, ময়মনসিংহ এই কিশোরদের উপস্থিত বুদ্ধি ও দেশপ্রেমের জন্য তাদেরকে সম্মাননা পুরষ্কার প্রদান করেছে।

 

 

আজ ২২ নভেম্বর  বুধবার জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় ময়মনসিংহ জেলা  পুলিশ সুপার  মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম) বুদ্ধিদীপ্ত চার কিশোর, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এ সংবাদ প্রদানকারী আবুল কালাম এবং লাল নিশান হাতে ট্রেনকে সংকেত দিতে সামনে এগিয়ে যাওয়া জয়নাল আবেদীনগণকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় কিশোরদের মুখে সম্পূর্ণ ঘটনার বিবরণ ও এ সংক্রান্তে তাদের অনুভূতি  মনোযোগ সহকারে শ্রবণ করেন। কিশোর রাকিব ও রাব্বি’র পিতা আবুল কালাম ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই সম্মাননা পাওয়ার আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। রাষ্ট্রীয় সম্পত্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিৎ করার ক্ষেত্রে জনগণের অংশীদারিত্ব সুপ্রতিষ্ঠিত হওয়ার এই অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই সাহসী নাগরিকদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে অগণিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা  প্রকাশ করা হয়েছে ।

এই দৃষ্টান্তকে সামনে রেখে অবরোধের নামে আততায়ীরা  বিভিন্ন স্থানে ভাংচুর, অগ্নিসংযোগ ও সরকারী সম্পদের ক্ষতিসাধনের মত অপরাধ প্রতিরোধকল্পে এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অপরাধের তথ্য  পুলিশকে প্রদান করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি  আহ্বান জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া। তিনি ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষে ঘোষনা দেন যে, জনমনে ত্রাস সৃষ্টিকারী যেকোনো ব্যক্তি অথবা ঘটনা সম্পর্কে উপযুক্ত প্রমাণসহ সুনির্দিষ্ট তথ্যাদি জেলা পুলিশ কন্ট্রোল রুমে (মোবাইলে অথবা Whatsapp-এ) অবহিত করলে তথ্য প্রদানকারীকে অর্থ পুরষ্কার প্রদান করা হবে। জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর ০১৩২০১০৪০৯৮। এছাড়াও, জাতীয় জরূরী সেবা ‘৯৯৯’ এর মাধ্যমে যেকোনো থ্যানায় সরাসরি নাশকতার তথ্য প্রেরণ করা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান