কবি মোঃ সেলিম হোসেন
আমার এ দেশ সবুজ সোনায়
চারিদিকে ছাওয়া,
দিবস রাতি চলে হেথায়
ফুল পাখির গান গাওয়া।
শহর-নগর, গঞ্জ-গেরাম,
পাহাড়-নদীর তীরে,
মন হারিয়ে যায় যে সেথা
লক্ষ লোকের ভীড়ে।
সবুজ শ্যামল ছড়িয়ে রয়
সারাটি দেশ জুড়ে,
সবুজ যাদুর পরশ মিলে
মধুর বাংলা সুরে।
মাঠ এখানে শস্যদেবীর
সুরক্ষিত গোলা,
সেই খুশিতে সারা বছর
বাতাসে দেয় দোলা।
আমাদের এই বঙ্গভূমি
রূপ নগরের রানি,
বিশ্বে সকল দেশের চেয়ে
আমার এ দেশ মানি।

