মোঃ সেলিম হোসেন
কতো যে সুন্দর তুমি! কতো মায়াময়!
প্রাণের প্রিয় স্বদেশ, দেখিয়াছি যত
তোমারে চক্ষু মেলিয়া, মন্ত্রমুগ্ধ মত-
করিয়াছি বিচরণ দেখিয়াছি জয়।
পাহাড় ঘেঁষিয়া যেথা’ শত নদী বয়
কলকল তানেতে, দেখিয়া; বায়ু অবিরত
শনশন ছুটিয়া মাতিয়া গানে রয় রত,
পিছনে ফেলিয়া চলো আছে যতো ভয়।
রূপময়তায় হেরি তুমি সদা রানী,
তব পদতলে আছে পরাজয় গ্লানি।
নিপুণ হাতে বিধাতা যেনো গড়িয়েছে,
তোমার এ অবয়ব ফুল ফল গাছে।
সদা তাই দেখে যাই তব মুখা খানি,
সানন্দে হৃদয়ে ধরি কাছে নেই টানি।

