সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : করোনার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নিম্ন আয়ের অসহায় পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান।
সোমবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পিংনা ইউনিয়নের ১নং ওয়র্ডের দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতাসহ অন্যান্য পেশাজীবীর কর্মহীন হয়ে পড়া ৫০০ নিম্ম আয়ের অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলু ও সাবান তুলে দেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি।
এ সময় সরকারের নির্দেশনার বাইরে কোনও কথায় কান না দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ বলেন, ‘সবাই সর্তক ও সচেতন হোন। গুজবে কান দেবেন না। একটি মানুষও না খেয়ে থাকবে না এবং না খেয়ে মরবে না। প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলুন।

