একাত্তর বাংলা স্পেশালঃ রাজধানীর সবুজবাগে মা ও তার দুই বছরের সন্তানের লাশ উদ্ধার করছে পুলিশ।
আহম্মদবাগ এলাকার একটি বাসা থেকে আজ সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। মৃতদেহগুলো হল- শান্তনা আক্তার (২৫) ও মাহাফুজা।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রহমত উল্লাহ জানান, মা ও তার সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সন্তানকে হত্যার পরে মা আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

