একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী সুমন হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার ও উপজেলা আওয়ামী লীগ।
শনিবার বিকেলে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ব্ক্তারা অভিযোগ করেন, আধিপত্য বিস্তার নিয়ে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীরের বিরোধ চলে আসছিলো। এরই জেরে সংঘষের্র একপর্যায়ে সুমনকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।
দ্রুত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা। গত ৮ই ফেব্রুয়ারি বিএনপি চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কাঞ্চন ব্রীজ এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেন। এক পর্যায়ে আধিপত্য বিস্তার নিয়ে দুইগ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়লে গুলিবিদ্ধ হয়ে নিহত হন যুবলীগ কর্মী সুমন।

