ভোরের কন্ঠঃ ব্রিটিশ নাগরিক এলেন ও পল কনেট বাংলাদেশে খাদ্যসামগ্রী ও ওষুধপত্র পাঠানোর জন্য ‘অপারেশন ওমেগা’ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।
এর পাশাপাশি লন্ডনের ক্যামডেন এলাকায় তাঁরা “অ্যাকশন বাংলাদেশ” নামে একটি কার্যালয় খোলেন।
বাংলাদেশেকে স্বীকৃতি দেওয়ার জন্য জনমত গঠন করতে ১লা আগস্ট লন্ডনের ট্রাফালগার স্কয়ারে এক বিশাল জনসভার আয়োজনও করেন তাঁরা।
শুধু তাই নয়,একটি অ্যাম্বুলেন্সে করে তাঁরা ভারতে আসেন, আর জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
কিন্তু যশোরে ত্রাণ বিতরণের সময় পাকিস্তানি বাহিনী একদিন এলেনকে গ্রেপ্তার করে।
পরে পাকিস্তানের সামরিক আদালত অন্তঃসত্ত্বা এলেনকে দুই বছরের কারাদণ্ড দেয়।
শুধুমাত্র দেশ স্বাধীন হওয়ার পরই মুক্তি পান এই মহীয়সী নারী।

