ম ম পৃথ্বী’র পরিচালনায় আসছে নওশিন নাহারে’র “বেপরোয়া প্রেম”
রিফাত রাহুল খাঁন :-
কলেজ পড়ুয়া চেয়ারম্যানের মেয়ে আফিয়া কলেজের প্রথমদিন থেকেই একজন ছেলের নজরে পড়েন। মূলত কিশোর বয়সের ভালোলাগার খুঁনসুটির বিষয়বস্তুটিই ফুটে উঠেছে “বেপরোয়া প্রেম”৷ নাটকটিতে কাজ করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী নওশিন নাহার। আফিয়া চরিত্রে কাজ তিনি৷ এছাড়াও কাজ করেছেন ফারুক আহমেদ ; রকি খান; রত্না খান; সিয়াম নাসির ও জীবন আহমেদ নিলয়। এ নাটকটিতে দুটি গান রয়েছে যে গান দুটোতে কন্ঠ দিয়েছেন শোভন রায় ও সারজিল আমিন সিয়াম৷ শাহরিয়ার সোহাগের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ম ম পৃথ্বী । নাটকটিতে কাজ করা প্রসঙ্গে মডেল ও অভিনেত্রী নওশিন নাহার জানান; কিশোর বয়সে আমরা মোহে পড়ে অনেকেই ভূল সিদ্ধান্ত নিয়ে থাকি যা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য কাম্য নয় এমনি সুন্দর একটা বার্তা ফুটে উঠেছে আমাদের এ নাটকে। বেশ যত্নসহকারে কাজ করে আসছি ৷ আশা করছি; কাজটি সকলের ভালো লাগবে। এছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়। তাছাড়া আগামীতে যেন আরও মানসম্মত কাজ উপহার দিতে পারি। ” বেপরোয়া প্রেম” নাটকটি “নিলয় আহমেদ জীবন’র নিজস্ব ইউটিউব চ্যানেলে আগামী ১৬ এপ্রিল সন্ধ্যা ০৭টায় প্রকাশিত হবে৷

