বাপ্পী দাসঃ ময়মনসিংহের রেলওয়ে’র জায়গায় অবৈধ দখলবাজদের চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে ২ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
তথ্য সূত্রে জানা যায়, ময়মনসিংহ রেল ষ্টেশনের পশ্চিম পাশে ওভার ব্রিজের নিচে ঝুপড়ি ঘরগুলো উচ্ছেদ করা হয়। ঢাকা বিভাগের আরএমবি কমাডেন্ট জহিরুল ইসলাম এর নির্দেশনায় ষ্টেশন সুপার জহিরুল ইসলাম, ময়মনসিংহ রেলওয়ে সার্কেল অফিসার আব্দুল কাদের, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোঃ হাফিজুর রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী চকি অফিসার ইনচার্জ মোঃ মেহেদি হাসান এর নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ অভিযান চলে। এসময় রেলওয়ে পুলিশ উপ-পরিদর্শক আরিফুল ইসলামসহ জিআরপি পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, ইতিপূর্বে উক্ত স্থানে উচ্ছেদ অভিযান হয়েছিল। কর্মকর্তারা জানান, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এটি চলমান প্রক্রিয়া।

