সুমন ভৌমিকঃ ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম (বার) এর কঠোর নির্দেশনায় ময়মনসিংহবাসী পেয়েছে জঙ্গীমুক্ত জেলা। আর মাদক ব্যবসায়ী ও গডফাদার এর ৮০ শতাংশ কারাবন্দি জীবন-যাপন করছে। চাঁদাবাজদের কাছে তিনি আতংঙ্ক। নীতি ও আদর্শকে আগলিয়ে রাখা মোঃ শাহ্ আবিদ হোসেন কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন জেলার আইন-শৃংঙ্খলা। অজ্ঞাত হত্যাকান্ডের রহস্য দ্রুত উদঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সাহসিকতা ও দায়িত্বশীলতায় পঞ্চমুখ ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম রেঞ্জে এবারও শ্রেষ্ঠ এসপি নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি রেঞ্জে ৪ বার শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) জেলার চিহ্নিত মাদক গডফাদারদের গ্রেফতার ও বিপুল পরিমানে মাদক উদ্ধার করেছেন। তিনি সুযোগ্য পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন এর নির্দেশে আলোচিত ও অজ্ঞাত হত্যাকান্ডের দ্রুত রহস্য উদঘাটন এবং আগ্নেয়াস্ত্রসহ অপরাধীদের আইনের আওতায় আনায় বিশেষ সাফল্য স্বরুপ সেরা পুলিশ পরিদর্শক (ডিবি) নির্বাচিত হন। এনিয়ে তিনি রেঞ্জে ৮ বার শ্রেষ্ঠ ডিবি ওসি নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে গতকাল শনিবার সকাল ১১ ঘটিকায় মে/২০১৯ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভা সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম। তিনি পুলিশের বিভিন্ন কাজের সাফল্যের অবদান স্বরুপ ৭ পুলিশ কর্মকর্তা ও একজন চৌকিদারকে শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা করেন।
শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন, ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ শাহ্ আবিদ হোসেন বিপিএম(বার) শ্রেষ্ঠ পুলিশ সুপার, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোনা জেলার, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক মোঃ তাওহিদুর রহমান শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, একই সংস্থার এসআই আক্রাম হোসেন মাদক উদ্ধারে শ্রেষ্ঠ নির্বাচিত হন, শেরপুর জেলার, শ্রীবর্দী থানার এএসআই মোঃ নজরুল ইসলাম ও এএসআই মোঃ শফিকুল ইসলাম ওয়ারেন্ট তামিলে ও ময়মনসিংহ জেলার, ত্রিশাল থানার ১০ নং মঠবাড়িয়া ইউনিয়নের চৌকিদার লিটন রবিদাস শ্রেষ্ঠ নির্বাচিত হন।

