ময়মনসিংহ মহানগরে ১২ টি মাথার খুলি ও ২ বস্তা হাড়-গোড়সহ কঙ্কাল উদ্ধা
এস এম আকাশঃ ময়মনসিংহ মহানগরের কোতোয়ালী থানা এলাকায় মানুষের ১২ টি মাথার খুলি, ২ বস্তা হাড়-গোড় এবং লাশ থেকে কঙ্কাল বের করার ক্যামিকেলসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ জানায়, গত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় বাপ্পি নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। সে হালুয়াঘাট দিয়ে এসব দেশের বাহিরে পাচারের পরিকল্পনা করছিলো। এ উদ্দেশ্যে বিভিন্ন কবরস্থান থেকে লাশ চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে। এই ব্যক্তি অত্যন্ত অমানবিক উপায়ে চুরি করা লাশ থেকে ক্যামিকেলের মাধ্যমে কঙ্কাল আলাদা করতো।
উল্লেখ্য এই ব্যক্তি পূর্বেও লাশ চুরির মামলায় ৬ মাসের জেল খেটেছিল। তার উপর পুলিশের বিশেষ নজরদারি ছিল।

