ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাচন ১৫ জুন॥ পুণ: নির্বাচনী তফসিল ঘোষণা

Date:

একাত্তর বাংলা রিপোর্ট: আগামী ১৫ জুন শনিবার ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতিপূর্বে এই নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। তবে মহামান্য হাইকোর্টের রায় মোতাবেক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভূক্তিকৃত ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদের (স্থগিতকৃত) নির্বাচন ২০১৯ এর পুণ: নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আরিফ মোঃ আহসান উল্লাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই পুণ: নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে।

তফসিল মোতাবেক ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের স্থগিতকৃত নির্বাচন/২০১৯ এর পুণ: নির্বাচনী তফসিলে আগামী ১৩-০৬-২০১৯ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই একই দিন ১৩ জুন দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং একই দিন ১৩ জুন বেলা ৩.৩০ ঘটিকায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ করা হবে ১৫-৬-২০১৯ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং ফলাফল প্রকাশ করা হবে (১৫ জুন) বিকাল ৩টায়।

নির্বাচনের আচরণ বিধি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনারের বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রার্থীদের সংশ্লিষ্ট ফর্মে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভূক্তিকৃত ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের বিধানাবলী অবশ্যই মানতে হবে। ঘোষিত নির্বাচনী তফসিলের তারিখ ও সময়ক্রম অনুসরণ বাধ্যতামূলক ভোট প্রদানের জন্য কমিশন রক্ষিত নির্দিষ্ট কলম/দ্রব্য ব্যবহার বাধ্যতামূলক। নির্বাচন কার্যক্রম পরিচালনার জন্য ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থা/বিভাগীয় কমিশনারের কার্যালয়টি সাময়িকভাবে উক্ত নির্বাচনী কার্যালয় হিসাবে ব্যবহৃত হবে। প্রাসঙ্গিক যে কোন অভিযোগ স্ব-স্বাক্ষরে লিখিত আকারে পেশ করতে হবে।

উল্লেখ্য ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশন কার্যনির্বাহী পরিষদের (স্থগিতকৃত) নির্বাচন ২০১৯ মহামান্য হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন নং ৩৪৯৫/২০১৯ এর রায় অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর চিঠি মোতাবেক ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের নির্বাচন এর পুণ: তফসিল ঘোষিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার জানান, হাইকোর্টের রায় অনুযায়ী পূর্ব ঘোষিত নির্বাচনী তফসিলের তারিখ ও সময়ভিত্তিক নির্বাচন সংক্রান্ত কার্যক্রমের ক্রমিক নং ১ থেকে ৬ পর্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় ক্রমিক নং ৭ থেকে ১১ পর্যন্ত তারিখ ও সময়ভিত্তিক কার্যক্রম পুণ: নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান